সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • স্ত্রীর প্রেরণায় চাকরি পেলেন স্বামী

    স্ত্রীর প্রেরণায় চাকরি পেলেন স্বামী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বিউটি জাহান ইতোমধ্যেই ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ফুলবাড়ী ডিগ্রী কলেজে ইতিহাসের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এবার তার সার্বিক তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম ও অনুশাসনের ফলেই তার স্বামী জাহিদুল হক ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় নতুন অধ্যায় সূচনা করেছেন। 

    রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদুল হক গতবার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও স্ত্রী বিউটির অনুপ্রেরণা ও যত্নশীল পরিচর্যা এবার তার সাফল্যের ভিত্তি গড়ে দেয়। তিনি ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক হিসেবে ফুলবাড়ীর উত্তর কোটি চন্দ্র খানা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন। 

    জাহিদুল প্রতিক্রিয়ায় বলেন, “আমার এ চাকরির প্রস্তুতিতে স্ত্রী বিউটি জাহানের কঠোর পরিশ্রম রয়েছে। সে আমাকে নিয়মিত পড়াশোনা করাতো, পড়া যাচাই করতো, এমনকি মোবাইল ফোন ব্যবহারে কড়া নিয়ম আরোপ করেছিল। চাকরি পাওয়ার আনন্দে আমি মনে করি, সে যদি আরও কঠিন পদক্ষেপও নিত, তাতেও আমার কোনো আপত্তি থাকত না।”

    অন্যদিকে বিউটি জাহান জানান, তার অনুপ্রেরণার ফলেই শুধু স্বামী নন, তার ছোট বোনও এবার চাকরিতে সফল হয়েছে। 

    তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থী ও দম্পতিরা যদি পারস্পরিক সহযোগিতা ও কঠোর নিয়মানুবর্তিতা বজায় রাখে, তবে সাফল্য অর্জন সহজ হবে। শিক্ষাঙ্গনে এই দম্পতির সাফল্য কেবল পরিবারে নয়, সমাজেও এক অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন