শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • গাজা মানবিক বিপর্যয়: ইরানের চারটি জরুরি পদক্ষেপ

    গাজা মানবিক বিপর্যয়: ইরানের চারটি জরুরি পদক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি হামলার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সৃষ্টি হওয়া মানবিক সংকট মোকাবেলায় ইসলামি দেশগুলোর জন্য চারটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

    জায়নবাদী ইসরায়েলি সরকারের গণহত্যা অভিযানের প্রেক্ষাপটে আয়োজিত এই বৈঠকে আব্বাস আরাঘচি ইসলামি দেশগুলোকে অবিলম্বে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তার প্রস্তাবিত চারটি পদক্ষেপ হলো-

    • দখলদার ইসরায়েলি সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা।
    • ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি নিষেধাজ্ঞা আরোপ করা।
    • আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করা।
    • যেসব রাষ্ট্র জায়নবাদী সরকারকে অস্ত্র সরবরাহ করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভেটো ক্ষমতা ব্যবহার করে, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানো।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘গাজা শুধু একটি স্থান নয়, এটি প্রতিরোধ এবং মানবিক মর্যাদার প্রতীক। আজ শুধু কথার সময় নয়, প্রতিশ্রুতিরও নয়, বরং এটি চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময়।’

    এছাড়া, তিনি গাজার সংকট মোকাবেলায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন