সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ 

    ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

    সোমবার (২৫ আগস্ট) দুপুরে ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে এ সংবর্ধনা ও অভিভাবক  সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    মাদ্রাসার সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন। 

    শিক্ষক প্রতিনিধি আলক্তগীন সরকার খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, অভিভাবক ও চর বারুইটারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোশাররফ হোসেন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আফসার উদ্দিন।

    এর আগে নবাগত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা এবং পরে মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

    যাদের চিন্তা, চেতনা ও  ত্যাগের বিনিময়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন প্রধান। 


    কুড়িগ্রাম প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন