শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি
  • স্বামীকে বাঁচাতে লিভারের অংশ দান, প্রতিস্থাপনের পর ২ জনেরই মৃত্যু!

    স্বামীকে বাঁচাতে লিভারের অংশ দান, প্রতিস্থাপনের পর ২ জনেরই মৃত্যু!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বামীকে বাঁচাতে নিজের লিভারের অংশ দান করেছিলেন স্ত্রী। কিন্তু দুঃখজনকভাবে প্রতিস্থাপনের পর মৃত্যু হয়েছে দু’জনেরই। ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে।

    এ ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর। আগামী সোমবার (২৫ আগস্ট) এর মধ্যে বিস্তারিত জবাব দিতে বলা হয়েছে।

    হাসপাতালের দাবি, নিয়ম মেনেই প্রতিস্থাপন করা হয়েছিল এবং রোগীর শারীরিক জটিলতা সম্পর্কে পরিবারকে জানানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তে প্রয়োজনীয় সব তথ্য দিতে প্রস্তুত।
     
    স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, বাপু কোমকার নামের ওই ব্যক্তিকে লিভারের কিছু অংশ দান করেন তার স্ত্রী কামিনী কোমকার। গেল ১৫ আগস্ট বাপুর লিভার প্রতিস্থাপন করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পরেই বাপুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ১৭ আগস্ট তিনি মারা যান। আর ২১ আগস্ট তার স্ত্রীর সংক্রমণ ধরা পড়ে এবং চিকিৎসার সময়ে মৃত্যু হয়। 
      
    পরিবারের অভিযোগ পেয়ে তৎপর হয় রাজ্য স্বাস্থ্য দফতর। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর নাগনাথ ইয়েমপাল্লে জানিয়েছেন, সোমবারের মধ্যে ওই দুই রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীদের বয়ানের ভিডিও জমা করতেও বলা হয়েছে।
     
    হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা সব রকম তথ্য দিয়ে তদন্তে সাহায্য করতে প্রস্তুত। কোমকার পরিবারকেও সমবেদনা জানিয়েছেন তারা। পাশাপাশি জানিয়েছেন, বাপুর বিভিন্ন রকম শারীরিক জটিলতা ছিল। তাছাড়া এই প্রতিস্থাপনের প্রক্রিয়ায় কতটা ঝুঁকি থাকে, তা বাপুর পরিবার এবং অঙ্গদাতাকে বোঝানো হয়েছিল। 
     
    হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, অঙ্গদানের পরে দাতা প্রাথমিকভাবে সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎই সেপটিক শক হয়। তার জেরে বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তার।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন