বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • ইসরায়েলি হামলায় গাজার হাসপাতাল ধ্বংস, ৪ সাংবাদিকসহ নিহত ১৫

    ইসরায়েলি হামলায় গাজার হাসপাতাল ধ্বংস, ৪ সাংবাদিকসহ নিহত ১৫
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন সাংবাদিকও রয়েছেন। হামলা সোমবার (২৫ আগস্ট) দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ঘটে।

    আনাদোলু এজেন্সির প্রতিবেদক জানান, ইসরায়েলি বাহিনী হাসপাতালের জরুরি বিভাগের ওপরের তলাটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে। এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন এবং ঘটনাস্থলে বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে।
    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুটি বিমান হামলার একটি হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করেছে। উদ্ধারকারী দল আহতদের সরিয়ে নিতে এবং মৃতদের উদ্ধার করতে এলে দ্বিতীয় হামলাটি ঘটে।

    সরকারি ফিলিস্তিন টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি রয়েছেন। আল জাজিরা নিশ্চিত করেছে, তাদের আলোকচিত্রী মোহাম্মদ সালামা নিহত হয়েছেন।


    একটি মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, ফটোসাংবাদিক মরিয়ম আবু দাক্কা এবং আরেক ফটোসাংবাদিক মোয়াজ আবু তাহা প্রাণ হারিয়েছেন।

    নিহত আল-মাসরি রয়টার্সের হয়ে কাজ করছিলেন বলে জানা গেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, আল-মাসরি হাসপাতাল থেকে লাইভ ভিডিও চালাচ্ছিলেন। ইসরায়েলি হামলার পর মুহূর্তেই লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

    গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন। নিহতদের মধ্যে আরও তিনজন হলেন মরিয়ম আবু দাগ্গা, মোহাম্মদ সালামা এবং মোয়াজ আবু তাহা।

    ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠনেরত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন