বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • স্পেসএক্সে প্রযুক্তিগত সমস্যায় বাতিল স্টারশিপ ১০ উৎক্ষেপণ

    স্পেসএক্সে প্রযুক্তিগত সমস্যায় বাতিল স্টারশিপ ১০ উৎক্ষেপণ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ টেক্সাসে স্পেসএক্সের স্টারবেস থেকে স্টারশিপ ১০-এর উৎক্ষেপণ পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে বাধ্য হয়েছেন ইলন মাস্কের কোম্পানি। রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে উৎক্ষেপণ সম্ভব হয়নি।

    স্পেসএক্সের অফিসিয়াল এক্স (Twitter) একাউন্টে জানানো হয়েছে, উৎক্ষেপণ স্থলে কিছু প্রযুক্তিগত জটিলতা দেখা দেওয়ায় অতিরিক্ত সময়ের প্রয়োজন। তাই স্টারশিপ ১০-এর যাত্রা বাতিল করা হয়েছে। কোম্পানি এখনও পরবর্তী উৎক্ষেপণের নতুন সময়সূচি ঘোষণা করেনি।

    এটি দশম স্টারশিপ, যা মানুষের মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ এক পরীক্ষা হিসেবে ধরা হচ্ছিল। অনেকে আশা করেছিলেন, রোববার রাতেই এই মহাকাশযান আকাশের পথে ছুটবে, কিন্তু প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

    এ নিয়ে চলতি বছরে স্পেসএক্সের একাধিক উৎক্ষেপণ ব্যর্থতার মুখে পড়ল। কখনো উৎক্ষেপণের পর রকেট বিস্ফোরিত হয়েছে, আবার কখনো উৎক্ষেপণের আগেই আগুন ধরে গেছে। এসব বিপর্যয় সত্ত্বেও ভবিষ্যৎ মহাকাশ ভ্রমণ ও বাণিজ্যিক উৎক্ষেপণে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে স্পেসএক্স কাজ করে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন