বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • রাশিয়ায় শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

    রাশিয়ায় শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোমবার (২৫ আগস্ট) সকালে কেঁপে উঠল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ, সমুদ্রের তলে আঘাত হেনেছে ৬.৩ মাত্রার ভূমিকম্প।সূত্র: রয়টার্স

    জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ অঞ্চল “রিং অব ফায়ার”-এর অংশ, যেখানে প্রায়ই ভূকম্পন ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

    প্রাথমিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি এবং হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

    প্রসঙ্গত, কুরিল দ্বীপপুঞ্জ কৌশলগতভাবে সংবেদনশীল একটি এলাকা। রাশিয়া ও জাপানের মধ্যে এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ অঞ্চলে নিয়মিতভাবে মাঝারি ও শক্তিশালী কম্পন অনুভূত হয়।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন