বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • ভারত সিন্ধু নদী তথ্য ভাগাভাগিতে ফিরল, পাকিস্তানকে সতর্কবার্তা প্রদান

    ভারত সিন্ধু নদী তথ্য ভাগাভাগিতে ফিরল, পাকিস্তানকে সতর্কবার্তা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিন্ধু নদীর তথ্য সরবরাহ নিয়ে কঠোর অবস্থান নিয়েছিল ভারত গত মে মাসে সামরিক সংঘাতের পর। তবে শেষ পর্যন্ত সেই কঠোরতা তুলে রেখে নয়াদিল্লি আবারও প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে তথ্য ভাগাভাগি শুরু করেছে। ইসলামাবাদকে সম্ভাব্য বন্যার জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র: জিও নিউজ

    সূত্রটি জানিয়েছে, জম্মুর তাউই নদীতে বড় ধরনের বন্যার বিষয়ে পাকিস্তানকে সতর্ক করেছে নয়াদিল্লি। সূত্রটি আরও জানায়, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনার আজ সকালে এই সতর্কবার্তার বিষয়ে জানান। 

    সূত্রটি নিশ্চিত করেছে, ভারতের কাছ থেকে বন্যার সতর্কবার্তা পাওয়ার পরই এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। 

    ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে গত এপ্রিলে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে মে মাসে সামরিক হামলা চালায় নয়াদিল্লি। পাশাপাশি সিন্দু নদী চুক্তিও স্থগিত করে। 

    যদিও পাকিস্তান ওই হামলার দায় অস্বীকার করে এবং ভারতীয় হামলা প্রতিহত করতে ইসলামাবাদও পাল্টা হামলা চালায়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। 

    ১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি বাস্তাবায়িত হয়। এতে বলা হয়, কেউ এককভাবে এই চুক্তি স্থগিত করতে পারবে না। 


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন