সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী-২০২৫

    ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী-২০২৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহে সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

    সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৪ আগ্সট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    এতে উপজেলা মৎস্য কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপসহকারী 
    প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মোকারম হোসেন প্রমুখ।

    আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট পুরস্কার প্রদান করা হয়। 

    পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জন প্রতিনিধি, জনসাধারণ, মৎস্যজীবী, মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন