বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ডেঙ্গুতে মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ৩৫৬ জন

ডেঙ্গুতে মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ৩৫৬ জন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বুধবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০, চট্টগ্রাম বিভাগে ৬৮ , বরিশাল বিভাগে ৬০, খুলনা বিভাগে ২০, রাজশাহী বিভাগে ২০, সিলেট বিভাগে ৭ ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৭ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন