মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসক পদে নিয়োগ

আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসক পদে নিয়োগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত জেলায় জেলা প্রশাসক ও মেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/ পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশে সরওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

এর আগে উপসচিব পদে পদোন্নতি পান আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। গত বছরের ১৩ আগস্ট নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ওই সময় সারওয়ার আলম লিখেন, আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম।

২০২১ সালের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতিবঞ্চিত হন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের আলোচিত এ কর্মকর্তা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন