শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • কারেন্ট ও দোয়ালি জাল সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে: উপজেলা নির্বাহী কর্মকর্তার

    কারেন্ট ও দোয়ালি জাল সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে: উপজেলা নির্বাহী কর্মকর্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশীয় মাছ রক্ষায় কারেন্ট জাল ও দোয়ালি জালের ব্যবহার সম্পুর্নভাবে বন্ধ করতে হবে এবং ছোট ছোট পুকুর, ডোবা, খাল, বিলকে মাছের অভয়ারণ্য করতে সচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির। 

    পঞ্চগড়ের বোদায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য কে সামনে রেখে পালিত হচ্ছে 'জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫'। 

    এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য সড়ক র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহরিয়ার নজির এমন বক্তব্য রাখেন। 

    কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয়কারী শিশির আসাদ প্রমুখ।

    ​আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন।

    ​অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তিনজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন মো. মিজানুর রহমান, আব্দুল কাদের, দেলোয়ার হোসেন। 

    ​এসময় অনুষ্ঠানে বোদা প্রেসক্লাবের সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, সাংবাদিক হারুন রশীদ সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন