শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ট্রেন্ডে এখন মিনিমাল গোল্ড জুয়েলারি

    ট্রেন্ডে এখন মিনিমাল গোল্ড জুয়েলারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌন্দর্যবর্ধনের অনন্য অনুষঙ্গ হিসেবে যুগ যুগ ধরে গয়নার ব্যবহার চলে আসছে। নারীদের কাছে সোনার গয়না শুধুই শোভা নয়, এটি এক ধরনের সম্পদও। বিভিন্ন সংস্কৃতিতে সোনার গয়নার ধরন ভিন্ন হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই পার্থক্য অনেকটাই মিশে গেছে। আধুনিক ফ্যাশনপ্রেমীরা গয়নার নানান স্টাইল ও বৈচিত্র্যকে আজ সহজেই গ্রহণ করছেন।

    তবে দাম বেশি বলে এখন নারীরা ছোট হালকা সোনার গয়নার দিকে ঝুঁকেছেন। ছোট সোনার গয়না বলতে সাধারণত বোঝায় কম ওজনের সোনার গয়নাকে। এই ধরনের গয়নাগুলো ওজন কম হওয়ায় দামে কম হয়ে থাকে এবং পরতেও আরামদায়ক হয়।

    ট্রেন্ডিংয়ে হালকা ডিজাইন

    সোনার গয়নার হালকা ডিজাইন ট্রেন্ডিং, যা প্রতিদিনের জন্য উপযুক্ত। ছোট কানের দুল, হালকা চেইন, বা ছোট লকেট এগুলো সহজেই বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই। এছাড়া সোনার গয়নার সঙ্গে সাজ ও পোশাক হয় জমকালো। বর্তমানে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে সোনার গয়নাগুলো। এগুলোর অনবদ্য নকশা যে কারও মন কাড়বে।

    কেন পরছেন

    বৈশ্বিক অর্থনীতির নানা চড়াই-উৎরাইয়ের কারণে গত কয়েক বছর ধরেই বিশ্ববাজারে সোনার দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে। তাই এখন সোনার দাম আকাশছোঁয়া। সোনার অলংকার এখন সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই শুধু শৌখিন ক্রেতারাই সোনার গয়না কিনে থাকেন।

    ছোট কানের দুল আর লকেট কেনে কেউ, অনেকে আবার পুরোনো সোনার গয়না ভেঙে নতুন নকশার গয়না বানান। যাদের ভারী গয়না আছে, তারাও নিরাপত্তার কারণে বাড়ির বাইরে সোনার গয়না পরেন না। তাই হালকা গয়না পরে থাকেন।

    সোনার ভরি এখন অনেক টাকা

    বিশ্ব বাজারে সোনার দাম অনেক। পুরোনো সোনা কিংবা অলংকারের সম্পদমূল্য বেড়েছে। ফলে যাদের সিন্দুকে বা লকারে পুরোনো অলংকার রয়েছে, তারা দাম কতটুকু বাড়ল সেই হিসাব কষছেন। স্বাভাবিকভাবেই যার রেশ পড়েছে বাংলাদেশের বাজারে। বিশেষ করে চলতি বছর সোনার দাম একের পর এক রেকর্ড করে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম দেড় লাখ ছাড়িয়ে গেছে। আজকে ৬ আগস্ট ২১ ক্যারেটের ১ ভরি বা ১৬ আনা সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা।

    বিশ্বে সোনাকেই এখন সবচেয়ে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পণ্য হিসেবে ধরা হয়। একমাত্র সোনার দামেই সাধারণত বড় ধরনের অস্থিতিশীলতা দেখা যায় না। সোনার গয়না কিনে রাখলে লোকসানের ভয় নেই। এ কারণেই সোনার প্রতি সবার এত আকর্ষণ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন