সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • নিয়মিত লিপস্টিক ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে

    নিয়মিত লিপস্টিক ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারীদের সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ লিপস্টিক। প্রতিদিনের ব্যবহারে পোশাকের সঙ্গে মানানসই একটি শেড সাজের পূর্ণতা এনে দেয়। তবে প্রতিনিয়ত ঠোঁটে ব্যবহার করা এই লিপস্টিক হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ।

    বিশেষজ্ঞদের মতে, প্রায় প্রতিটি লিপস্টিকে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের স্কুল অব পাবলিক হেলথের এক গবেষণায় দেখা গেছে, অধিকাংশ লিপস্টিকে পাওয়া যায় ক্রোমিয়াম, লিড, অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়ামসহ একাধিক বিষাক্ত ধাতব উপাদান। এসব উপাদান নিয়মিত শরীরে প্রবেশ করলে কিডনি, ফুসফুসসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

    গবেষণা অনুযায়ী, যারা প্রতিদিন ২ থেকে ৩ বার লিপস্টিক ব্যবহার করেন, তাদের শরীরে দীর্ঘমেয়াদে ক্যাডমিয়ামের মতো বিষাক্ত পদার্থ জমা হতে পারে। এতে কিডনির ক্ষতি, ফুসফুসের জটিলতা, হাড়ের রোগ, এমনকি হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। গাঢ় রঙের লিপস্টিকে এই ঝুঁকি আরও বেশি।

    লিপস্টিক ও লিপ বাম উভয় পণ্যে ব্যবহৃত হয় প্যারাবেন নামক এক ধরনের রাসায়নিক, যা শরীরে গেলে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য নষ্ট করে। এর ফলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকগুণ বেড়ে যেতে পারে।

    বিশেষজ্ঞদের পরামর্শ, লিপস্টিক বা লিপ বাম কেনার সময় অবশ্যই লেবেল দেখে নিন। চেষ্টা করুন যতটা সম্ভব প্রাকৃতিক বা রাসায়নিকমুক্ত উপাদান সমৃদ্ধ পণ্য ব্যবহার করার।

    আপনার সৌন্দর্যচর্চা যেন আপনার স্বাস্থ্যকে ক্ষতির মুখে না ফেলে সেই দিকে খেয়াল রাখতে হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ