সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মুখে ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে দাঁতের ক্ষয়

    মুখে ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে দাঁতের ক্ষয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দাঁতের ক্ষয়কে সাধারণ সমস্যা ভাবলে ভুল হবে। এটি অবহেলা করলে বিপদ ডেকে আনতে পারে। শুধু দাঁত হারানো নয়, দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসারের মতো মারাত্মক রোগও।

    আজকাল ওরাল হেলথের সমস্যায় ভোগার প্রবণতা দিন দিন বেড়েছে। মাড়ির রোগ, দাঁতের ক্ষয় থেকে শুরু করে মুখের ক্যানসারেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাছাড়া শরীরের এমন বেশ কিছু জটিল রোগ রয়েছে যার প্রভাব সরাসরি দাঁত ও মাড়ির ওপর পড়ে।

    আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খাই। যার কিছু কণা প্রায়শই আমাদের দাঁতের ফাঁকে আটকা পড়ে। মুখের ভেতরের লালায় থাকা প্রোটিন ও ব্যাকটেরিয়ার সাথে এই খাবারের কণা মিশে ডেন্টাল প্লাক তৈরি করে। সময়মতো এই প্লাক পরিষ্কার না করলে তা শক্ত হয়ে টার্টার বা ক্যালকুলাসে পরিণত হয়। এর ফলে মাড়ি ও দাঁতের মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন মাড়ি থেকে রক্ত পড়া, মাড়িতে প্রদাহ, দাঁতের ক্ষয় কিংবা দাঁত পড়ে যাওয়া। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মেনে চলতে হবে প্রাথমিক কিছু নিয়ম।

    বেসিক ওরাল হাইজিন কীভাবে রক্ষা করবেন?

    (১) সুস্থ ওরাল হাইজিনের জন্য দিনে দুবার ব্রাশ করা অত্যন্ত জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করুন। এতে মুখের মধ্যে সারারাত জমে থাকা ব্যাকটেরিয়া প্লাক তৈরি করতে পারে না। এরপর ঘুম থেকে উঠে সকালের টিফিনের পর ব্রাশ করুন। এতে সারাদিন মুখ পরিষ্কার থাকে।

    (২) ব্রাশ করার পাশাপাশি ফ্লসিংও খুব গুরুত্বপূর্ণ। ব্রাশ দিয়ে দাঁতের যে অংশে পৌঁছানো যায় না, ফ্লসিং সেই জায়গাগুলো পরিষ্কার করে। প্রতিদিন রাতে ব্রাশ করার পর ফ্লস ব্যবহার করলে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার এবং প্লাক পুরোপুরি পরিষ্কার হয়।

    (৩) প্রতিদিন একবার গরম নুন জল দিয়ে কুলি করলে মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া কমে যায়। এটি মাড়ির প্রদাহ কমাতেও সাহায্য করে। তাছাড়া লবণ পানি দিয়ে গড়গড়া করলেও মুখের ভেতরের স্বাস্থ্য ভালো থাকে।

    বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত দাঁতের যত্ন না নিলে এটি হৃদরোগ বা ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তাই, বেসিক ওরাল হাইজিন মেনে চললে শুধু মুখের স্বাস্থ্য নয়, বরং সুস্থ জীবনযাপন করতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন