বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • বিকেলে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করবেন প্রধান উপদেষ্টা

    বিকেলে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করবেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।”

    ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।

    এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আয়োজন শুরু হবে বেলা ১১টায়। এতে থাকবে—

    সাংস্কৃতিক পরিবেশনা

    বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত

    বিকেলে ঘোষণাপত্র পাঠ

    সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশেষ ড্রোন শো

    রাত ৮টায় ব্যান্ড সংগীত পরিবেশনা

    এর আগে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে। এখন সেটিই আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন