বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ‘ভারতের সঙ্গে বোঝাপড়া সবসময়ই ভালো ছিল’—বিসিবি সভাপতি

    ‘ভারতের সঙ্গে বোঝাপড়া সবসময়ই ভালো ছিল’—বিসিবি সভাপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে সরকার পরিবর্তনের পর গত এক বছরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশ সফর বাতিলের কথা ভাবছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনকি আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাও বয়কট করার হুমকি দেয় তারা।

    তবে শেষ পর্যন্ত উত্তেজনার বরফ কিছুটা গলেছে। বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লা ভার্চুয়ালি ওই সভায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

    এ সিদ্ধান্তকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। কারণ, এসিসির মতো গুরুত্বপূর্ণ ফোরামে ভারতের অনুপস্থিতি কূটনৈতিক ও ক্রীড়াক্ষেত্রে আরও জটিলতা তৈরি করতে পারত।

    এর মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো ছিল বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    তার ভাষ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল। এখনও ভালো আছে। আপনারা জানেন যে সিরিজটি আমরা স্থগিত করেছি। দুই বোর্ড বসে সবচেয়ে ফাঁকা যে সময়টা থাকে সেটাই আমরা নিশ্চিত করেছি। বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। যেহেতু আমাদের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল। সেটাই আমরা বিদ্যমান রাখব।

    এদিকে এসিসির এজিএমে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধি। এ ছাড়া ভারতের মতো অনলাইনে যোগ দেবে শ্রীলঙ্কা এবং নেপাল ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

    তিনি বলেন, আমরা বাংলাদেশে এসিসির মিটিং আয়োজন করছি। আয়োজকের দায়িত্ব নিয়ে সবাইকে রাজি করাতে পেরেছি, ক্রিকেটের স্বার্থেই সবাই যোগ দিচ্ছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগ দেবে। পূর্ণ সদস্যদের মধ্যে আফগানিস্তান আজ (গতকাল) রাতে আসবে শ্রীলঙ্কা এবং ভারত বলেছে অনলাইনে যোগ দেবে।

    এসিসির ২৪-২৫ জুলাইয়ের এই সভায় আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যা নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু সেখানে খেলতে যেতে রাজি নয় পাকিস্তান। এই সমস্যার কারণে এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন