বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক
  • ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আটক

    ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জেনারেল সেক্রেটারি (জিএস) তছলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে চাঁদপুর শহরের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর থানা পুলিশ।

    স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই সাদা পোশাকে পুলিশের কয়েকজন সদস্য তাঁর বাসার আশপাশে অবস্থান নেন। পরে রাত ১০টার দিকে বাসায় প্রবেশ করে জিএস তছলিমকে আটক করে চাঁদপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়।

    আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, রাজনৈতিক বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে ফরিদগঞ্জের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন