শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাবুপুরে শিশু-কিশোরদের মাঠের জন্য আরও ৬০ শতাংশ জমি কিনছে সরকার সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পথ নির্বাচন, আন্দোলন নয়: চিফ হুইপ মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষার সুযোগ ১ জানুয়ারি চালু হচ্ছে সাভারের স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি পেল শাহরুখের ‘কিং’ চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রাজধানীতে পুলিশের অভিযানে ৫৩৮ জন গ্রেপ্তার, ২৯ মামলা পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, দায়িত্ব ছাড়তে হবে ১ নভেম্বরের মধ্যে
  • "চাঁদাবাজদের প্রতিহত করুন: চকবাজারের ব্যবসায়ীদের মীর নেওয়াজ আলী"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী চকবাজারের ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, ‘চকবাজার এক ঐতিহ্যবাহী ব্যাবসায়িক কেন্দ্র। এখানে কোনো ধরনের সন্ত্রাস-চাঁদাবাজি হলে আপনারা সবাই মিলে প্রতিহত করবেন। আমি আপনাদের সঙ্গে আছি।' তিনি মিটফোর্ড এলাকার সন্ত্রাসী হামলায় সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।

    গত বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার টাওয়ার অডিটরিয়ামে চকবাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এ সময় ব্যবসায়ীরা চাঁদাবাজদের প্রতিহত করার ঘোষণা দেন । অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় । নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

    আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি সৈয়দ মো. বশির উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সংগঠনের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ গোলাম মাওলা, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমান প্রমুখ ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন