শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • অস্ট্রেলিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজে মাঝ আকাশে আগুন

    অস্ট্রেলিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজে মাঝ আকাশে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ‘ভার্জিন অস্ট্রেলিয়া’র একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। বিমানের ওভারহেড লকার থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়, যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

    ঘটনাটি ঘটে সোমবার, যখন ‘ভিএ১৫২৮’ নম্বর ফ্লাইটটি গন্তব্য হোবার্টের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। বিমানকর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয় এবং পরে বিমানটি নিরাপদেই অবতরণ করে।

    যাত্রীদের লাগেজের ভিতর থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগেছিল বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

    ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই। সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ। জরুরি পরিষেবা টিমগুলোকেও ধন্যবাদ, যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে গেছে।’

    হোবার্ট বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষে ম্যাট ককার বলেন, সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। এক ব্যক্তির ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। প্যারামেডিকরা তাকে পরীক্ষা করে দেখেন। তবে আপাতত সকলেই সুস্থ এবং অক্ষত রয়েছেন ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন