মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক  

    বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। 

    মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

    অভিযানে নেতৃত্ব দেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মীর। এ সময় একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ তল্লাশি করে গাঁজার চালানটি জব্দ করা হয়। এসময় কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করে পুলিশ।

    আটককৃতরা হলেন, নোয়াখালীর সুধারম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) ও একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।

    অভিযানে এসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

    আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

    এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ওসি মো. আবদুর রাজ্জাক মীর বলেন, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় ফকিরহাট থানা এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন