বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • ৯৯৯-এ কল পেয়ে নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

     ৯৯৯-এ কল পেয়ে নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার এলাকার বামনী নদীর পাড় সংলগ্ন কচ্ছপদের খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মরদেহটি উপজেলার মুছাপুর ক্লোজার এলাকার বামনী নদীর পাড়ের ব্লকের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। তার গায়ে লাল টি-শার্ট ও পরনে সাদা পায়জামা ছিল। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে বামনী নদী পাড় সংলগ্ন কচ্ছপদের খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে। যুবকের মরদেহ উদ্ধার করা হলেও নাম–ঠিকানা জানা করা যায়নি। নিহত যুবকের শরীর ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি ৪-৫ দিন আগে মারা গেছেন। তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

    এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ফেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন