শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারী নিহত

    বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ থেকে ছয়জন।

    রোববার (১৩ জুলাই) রাত ১২টার দিকে বান্দরবান-চিম্বুক সড়কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—তুমলে ম্রো (১৭), রওলেং ম্রো (৩৫) ও উরকান ম্রো (৭১)। নিহত তিনজন সম্পর্কে নানি ও নাতনি।

    স্থানীয়দের বরাতে জানা গেছে, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে তার ছিঁড়ে পড়ে। ছিঁড়ে পড়া সেই তারে জড়িয়ে পড়ে তিন নারী ঘটনাস্থলেই মারা যান।

    এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকালে আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গেছেন বলে খবর পেয়েছি। মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ ঘটনাস্থলে গেছে।”


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন