শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

    বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণের পর ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচ থেকে ছয়জন স্থানীয় বাসিন্দা।

    ঘটনাটি ঘটে রোববার (১৩ জুলাই) মধ্যরাতে বান্দরবান-চিম্বুক সড়কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায়।

    নিহত তিনজন হলেন- তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)। তারা সম্পর্কে নানি-নাতনি।

    স্থানীয়দের দেওয়া তথ্য মতে, পাড়ার এক‌টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়ে তা‌র ছিঁড়ে যায়। সেই তারে জ‌ড়ি‌য়ে বিদ্যুস্পৃষ্ট হ‌য়ে একই প‌রিবা‌রের তিনজন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যান। এছাড়া আরও কয়েকজন ওই তারে জড়িয়ে আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকালে আহতদের বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।

    বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গে‌ছেন বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন