সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর

    সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের কথা বলে জনগণকে বিভ্রান্ত না করে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নিতে হবে।

    শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

    রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করি।

    দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

    বিএনপি সংস্কারবিরোধী নয় জানিয়ে রিজভী বলেন, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন