শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ঢাকা মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল

    ঢাকা মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে সোহাগ নামের  এক ব্যবসায়ী  যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র জনতা।

    শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মুহাইমিনুল আজবিন ও শাহীনের সহযোগিতায় ছাত্র সমাজের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় সন্ত্রাস চাঁদাবাজ ‘ বন্ধের ও সোহাগ হত্যার বিচার ‘হত্যাকারীদের ফাঁসি দাবিতে মানববন্ধন মিছিল করেন , ‘রাষ্ট্র কেন নীরব?’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “সার্বজনীন চিকিৎসা সুবিধার স্থানে যেখানে একজন মানুষের প্রাণ রক্ষা পাওয়ার কথা, সেখানে সোহাগকে পিটিয়ে হত্যা করা আমাদের সকলের নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি হুমকি। আমরা আর নিরব থাকব না।”

    বক্তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পরও এখনো দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা প্রমাণ করে, রাষ্ট্র ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।” ছাত্ররা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি অবিলম্বে সোহাগ হত্যার বিচার না হয়, তাহলে সারা দেশে ছাত্র জনতা কঠোর আন্দোলনে নামবে।”

    সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং অবিলম্বে সোহাগ হত্যার বিচার দাবি জানায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন