শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • মিটফোর্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান মির্জা ফখরুল

    মিটফোর্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সোহাগ নামে এক ব্যবসায়ীকে মূল ফটকের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানির দুঃখজনক দৃষ্টান্ত নয়, বরং এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন-শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় বহন করে। এটি অত্যন্ত হতাশাজনক। আমাদের দলের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে কোনো ধরনের সন্ত্রাস ও বর্বরতার সম্পর্ক নেই। অপরাধী যে-ই হোক, তার স্থান কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না।"

    মির্জা ফখরুল আরও বলেন, "জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অবসানের প্রেক্ষাপটে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। দিনের আলোয় এমন ভয়াবহ ঘটনা বিচারহীন থেকে গেলে তা সমাজে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর করবে এবং আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবে।"

    তিনি বলেন, "আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—ঘটনাটির নিরপেক্ষ, পেশাদার ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।"

    বিবৃতিতে নিহত সোহাগের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন