শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • নতুন সূর্যোদয়, না নতুন অন্ধকার.?

    নতুন সূর্যোদয়, না নতুন অন্ধকার.?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখানো হচ্ছে, বলা হচ্ছে সূর্যোদয়ের নতুন যাত্রা শুরু হয়েছে। কিন্তু বাস্তব চিত্র কী বলছে ?রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, দুর্দশা ও অবহেলার করুণ দৃশ্য বারবার চোখে পড়ছে।

    সম্প্রতি ভাইরাল হওয়া একটি চিত্রে দেখা যায়—এক ব্যক্তি রাস্তায় পড়ে আছেন অজ্ঞান অবস্থায়। চারপাশে মানুষের চলাচল, কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না।এই দৃশ্য শুধু একটি মুহূর্ত নয়, বরং গোটা সমাজের নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরে।

    একজন সাধারণ নাগরিক, এমনকি একজন ধর্মীয় নেতাও যদি এই দেশে নিরাপদ না থাকেন, তবে প্রশ্ন ওঠে—এই নতুন সূর্যোদয়ের মানে কী?

    ১৯৫২, ১৯৭১, ১৯৯০ কিংবা ২০২৪—প্রতিটি গণআন্দোলনই ছিল জনগণের অধিকার আদায়ের জন্য। অথচ আজও আমরা সেই মৌলিক নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছি না।মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ আর রাষ্ট্রীয় কর্তব্য—সব কিছুই যেন আজ প্রশ্নবিদ্ধ।

    বিশেষজ্ঞরা বলছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের জন্য নয়—জনগণের শান্তি-নিরাপত্তা নিশ্চিত করারও দায় তাদের উপর বর্তায়। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় এড়ানোর সুযোগ নেই।

    নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের পা রাখা উচিত আলোয়, অন্ধকারে নয়। এই অন্ধকার থেকে উত্তরণের জন্য সরকার, প্রশাসন এবং সমাজ—সব পক্ষেরই এখন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ