বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • গত ১৮ মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর

    গত ১৮ মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ১৮ মাসে মিয়ানমারের চলমান সংঘাত ও সহিংসতার কারণে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। আশ্রয়প্রার্থীদের বড় একটি অংশ নারী ও শিশু।

    শুক্রবার (১১ জুলাই) জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে সেনা অভিযান, দমন-পীড়ন ও সহিংস পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের জন্য জীবনযাপন অসম্ভব হয়ে পড়ছে। ফলে তারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, যেখানে এরইমধ্যে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী অবস্থান করছে।

    ইউএনএইচআর জানায়, ২০১৭ সালের পর থেকে এটি রোহিঙ্গা স্থানান্তরের সবচেয়ে বড় ধারা। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের প্রতি উদার আচরণ দেখিয়ে আসছে এবং বহু প্রজন্ম ধরে তাদের আশ্রয় দিয়ে যাচ্ছে। বর্তমানে কক্সবাজারে মাত্র ২৪ বর্গকিলোমিটারের মধ্যে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্প হিসেবে বিবেচিত।

    সংস্থাটি আরও জানায়, এই নতুন আগতদের মধ্যে জুন মাসের শেষ নাগাদ প্রায় ১ লাখ ২১ হাজার রোহিঙ্গাকে বায়োমেট্রিকভাবে নিবন্ধন করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আরও অনেকে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে ক্যাম্পে প্রবেশ করে বসবাস শুরু করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন