শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধ সন্দ্বীপ, ডুবে গেছে বাড়ি-ঘর ও রাস্তা

    টানা বৃষ্টিতে জলাবদ্ধ সন্দ্বীপ, ডুবে গেছে বাড়ি-ঘর ও রাস্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। উপজেলা শহরসহ আশপাশের বিভিন্ন গ্রামাঞ্চলে তলিয়ে গেছে ঘরবাড়ি ও সড়ক। ফলে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নআয়ের বাসিন্দারা।

    বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পন্ডিতের হাট থেকে পশ্চিম সড়ক, বীরশ্রেষ্ঠ কালী বাড়ি ধাম এলাকা, মগধরা, কালাপানিয়া, হারামিয়া, সারিকাইত ও পৌরসভার রহমতপুর কলোনিসহ একাধিক স্থানে বৃষ্টির পানি জমে রয়েছে। এসব এলাকার সড়ক ও বাসাবাড়ির নিচতলা ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

    স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই অনেক স্থানে পানি জমে থাকে। কিন্তু এবারের বৃষ্টিপাত ছিল টানা ও প্রচণ্ড, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে স্কুলগামী শিশু, অফিসগামী কর্মজীবী মানুষ ও দিনমজুররা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

    গ্রামীণ এলাকার চিত্র আরও ভয়াবহ। অনেক গ্রামের কাঁচা সড়ক পানির চাপে ভেঙে গেছে, বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। এতে বসতঘর ছাড়াও গবাদি পশু ও কৃষি জমির ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

    এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ রাশেদ আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টাতেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই, বরং বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

    জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশন ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগীরা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন