সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
  • বিয়ের পর ওজন বাড়ে বেশি নারীদেরই—কেন?

     বিয়ের পর ওজন বাড়ে বেশি নারীদেরই—কেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ের পর হঠাৎ করেই ওজন বাড়তে শুরু করেছে—এমন অভিজ্ঞতা অনেকেরই। যারা আগে ছিলেন একদম ফিট, তারাও ধীরে ধীরে ভারী হতে থাকেন। বিশেষ করে নারীদের মধ্যে এই প্রবণতা বেশি চোখে পড়ে। প্রশ্ন হলো, কেন? শুধু কি জীবনযাপনের বদল, নাকি আছে আরও কিছু ভেতরের কারণ? আজ আমরা জানব, বিয়ের পর নারীদের ওজন বাড়ার পেছনে কী কী কারণ থাকতে পারে।

    হরমোন নিঃসরণে পরিবর্তন

    বিয়ের পর অধিকাংশ নারীর জীবনযাত্রায় আসে বড় পরিবর্তন। এই পরিবর্তনের প্রভাব পড়ে শরীরের হরমোন নিঃসরণ হয়। যার ফলেই শরীরে জমতে শুরু করে অতিরিক্ত মেদ। একটি সমীক্ষায় দেখা গেছে, বিয়ের পাঁচ বছরের মধ্যেই প্রায় ৮২ শতাংশ নারীর ওজন বেড়ে যায় উল্লেখযোগ্য হারে।

    গাফিলতি

    বিয়ের আগে অধিকাংশ নারী নিজের শরীর ও স্বাস্থ্য নিয়ে থাকেন সচেতন—খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ থেকে নিয়মিত ব্যায়াম, সব কিছুতেই থাকে যত্ন। কিন্তু বিয়ের পর সেই যত্নে আসে গাফিলতি। নতুন জীবনের চাপ, মানিয়ে চলার চেষ্টায় নিজের প্রতি সময় কমে যায়। এর সঙ্গে যোগ হয় জাঙ্ক ফুড, অনিয়মিত ঘুম আর ব্যায়ামের অভ্যাস বাদ দেওয়া—সব মিলিয়ে ওজন বাড়তে শুরু করে ধীরে ধীরে।

    ঘুমের অভাব

    বিয়ের পর অনেক নারীর ঘুমের সময় ও অভ্যাসে পরিবর্তন আসে। অনেকেই রাতে দেরি করে ঘুমান বা ঘন ঘন জেগে থাকেন, যা শরীরের স্বাভাবিক হজমপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। এর ফলে ধীরে ধীরে শরীরে জমতে থাকে অতিরিক্ত চর্বি, ওজন বাড়তে শুরু করে অজান্তেই।

    রুচি পরিবর্তন

    বিয়ের পর অনেক নারীকে স্বামী কিংবা তার পরিবারের জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়াতে হয়। ফলে ধীরে ধীরে বদলে যায় তাদের নিজস্ব রুচি ও অভ্যাস। নতুন পরিবেশ ও সম্পর্ক মানিয়ে নিতে গিয়ে অনেকেই নিজের চাহিদা ও পছন্দকে চাপা দেন। এই লাগাতার আপসের ফলে নিজের যত্নে ফাঁক থেকে যায়—খাদ্যাভ্যাস থেকে শুরু করে ঘুম ও মানসিক স্বাস্থ্যে পড়ে প্রভাব। আর এসবের মিলিত ফলেই শরীরে জমতে থাকে অতিরিক্ত মেদ, বাড়ে ওজন।

    স্ট্রেস

    বিয়ের পর অধিকাংশ নারীকেই নতুন পরিবেশে, অন্য পরিবারে বসবাস শুরু করতে হয়। অনেক সময় শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে তৈরি হয় মানসিক চাপ। একইসঙ্গে নতুন দাম্পত্য সম্পর্ক, দায়িত্ব আর পারিবারিক পরিবেশে খাপ খাওয়ানোর চাপ বাড়িয়ে তোলে স্ট্রেস। এই মানসিক চাপের প্রভাব পড়ে খাদ্যাভ্যাসে—কেউ কম খেতে শুরু করেন, কেউ আবার বাড়িয়ে দেন খাবারের পরিমাণ। এই অনিয়মই ধীরে ধীরে ওজন বাড়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

    গর্ভধারণ

    বিয়ের ২-৩ বছরের মধ্যেই বেশিরভাগ দম্পতি সন্তানের পরিকল্পনা করেন। কিন্তু গর্ভধারণ ও সন্তান প্রসবের পর অনেক নারী ওজন কমানোর জন্য সচেতন থাকেন না। ফলে গর্ভাবস্থায় জমে থাকা মেদ ধীরে ধীরে শরীরে স্থায়ীভাবে থেকে যায়। নিয়মিত যত্ন ও ব্যায়ামের অভাবে এই বাড়তি ওজন সহজে আর কমে না।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ