বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • কক্সবাজারে সাগরে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরও দুই বন্ধু

    কক্সবাজারে সাগরে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরও দুই বন্ধু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তার ক্যাম্পাসের আরও দুই বন্ধু। মঙ্গলবার (৯ জুলাই) সকালে হিমছড়ি জাদুঘরের পাশের সৈকতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    নিহত ছাত্রের নাম কে এম সাদমান রহমান সাবাব (২০)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—অরিত্র হাসান ও আসিফ আহমেদ।

    হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু জানান, “মঙ্গলবার সকালে কয়েকজন বন্ধু মিলে উত্তাল সাগরে নামলে হঠাৎ স্রোতের টানে তিনজনই তলিয়ে যায়। কিছুক্ষণ পর সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও অন্য দুজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।”

    নিহতের বন্ধু ও আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া জানান, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে তারা পাঁচজন বন্ধু সোমবার কক্সবাজার বেড়াতে যান। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হিমছড়ি সৈকতে গিয়ে ছবি তোলার একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তিনি এবং আরেক বন্ধু ছাতার নিচে চলে আসেন। তবে সাবাব, অরিত্র ও আসিফ সাগরে থেকে যান।

    “আমরা অনেকবার তাদের ডেকেও সাড়া পাইনি। তারা শুধু বলছিল, ‘আসছি, আসছি’। এমনকি স্থানীয় মাঝিরাও তাদের সরে আসতে বলেন। একপর্যায়ে তারা হঠাৎ সাগরের স্রোতে তলিয়ে যায়,” বলেন রিয়াদ।

    তিনি আরও বলেন, “অল্প কিছু সময় পর সাবাবের লাশ তীরে ভেসে আসে। কিন্তু অরিত্র ও আসিফকে এখনও পাওয়া যায়নি।”

    স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। উত্তাল সাগরে নিরাপত্তাবিধি অমান্য করে গোসল করা যেন প্রাণঘাতী বিপদ ডেকে না আনে, আবারও সেই সতর্কতা সামনে এলো।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন