সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • করোনা টেস্টের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ

    করোনা টেস্টের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য অধিদফতর বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফি কমিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‌্যাট) করা যাবে ৫০০ টাকায় এবং আরটিপিসিআর (RT-PCR) টেস্টের খরচ নির্ধারিত হয়েছে ২ হাজার টাকা। এর আগে আরটিপিসিআর পরীক্ষার ফি ছিল ৩ হাজার টাকা।

    বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ১ জুলাই কোভিড-১৯ রোগনির্ণয় ও ল্যাবরেটরি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা হয়েছে। এতে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) ও আরটিপিসিআর টেস্ট পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করা হয়।

    নোটিশে আরও বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি নেয়া যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত চব্বিশ ঘন্টায় ২১৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

    চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬১৭ জনের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ