শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ছাত্রদের দাবীর প্রেক্ষিতে পটিয়া থানার ওসি প্রত্যাহার, নতুন ওসি যুযুৎ যশ চাকমা

    ছাত্রদের দাবীর প্রেক্ষিতে পটিয়া থানার ওসি প্রত্যাহার, নতুন ওসি যুযুৎ যশ চাকমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে আপাতত ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎ যশ চাকমা।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর ঘোষিত অবরোধ কর্মসূচির চাপে বুধবার (২ জুলাই) রাত ১১টায় ওসি নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়। জানা গেছে, আন্দোলনরত ছাত্রদের ওপর দুই দফা লাঠিচার্জের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ ঘটনায় ছাত্ররা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়।

    বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি চলে। প্রশাসনের পক্ষ থেকে ওসি প্রত্যাহারের আশ্বাস দিলে সন্ধ্যা ৭টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এরপর রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে ওসি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

    চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হবে।”

    উল্লেখ্য, দায়িত্বপ্রাপ্ত নতুন ওসি যুযুৎ যশ চাকমা বর্তমানে চন্দনাইশ থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত।
     


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন