শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ব্রাহ্মণবাড়িয়ায় মেসার্স জান্নাত ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা

    ব্রাহ্মণবাড়িয়ায় মেসার্স জান্নাত ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭টাকা দামের ইনজেকশন ৩৫০ টাকা চাওয়ায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার (২ জুলাই) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় জান্নাত ফার্মেসিকে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

    তিনি জানান, গত দুইদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জান্নাত ফার্মেসিতে ইনজেকশন কিনতে গেলে সাড়ে ৭ টাকার ইনজেকশন দোকানি ৩৫০ টাকা দাম চান। তখন ভোক্তা তাকে ক্রয় রসিদ দিতে বললে তিনি তা দেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়।

    তিনি আরও জানান, এই ঘটনায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা জরিমানার টাকা দিয়েছেন। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন