শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • সীতাকুণ্ডে অবৈধ নেতৃত্বের বিরুদ্ধে বিএনপির রাস্তায় নেমে প্রতিবাদ

    সীতাকুণ্ডে অবৈধ নেতৃত্বের বিরুদ্ধে বিএনপির রাস্তায় নেমে প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নে বিনা ভোটের অবৈধ চেয়ারম্যান, মেম্বারদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে  বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। 

    মঙ্গলবার(১ জুলাই ২৫)বিকাল ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইউপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে বার আউলিয়ার মাজার এলাকায় এসে শেষ হয়। মিছিল সমাবেশে ইউনিয়নের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল,ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশ নেয়।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী। তিনি বলেন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের অবৈধ রাতের ভোটের চেয়ারম্যান মনির আহমেদ এবং সকল অবৈধ মেম্বাররা ১৬ বছরে কোটি টাকার দূর্ণীতি করেছে। তাদের নেত্রী পালিয়ে গেলেও তারা আবারো পরিষদে আসার চেষ্টা করছে। অবৈধ সরকারের অবৈধ কোন চেয়ারম্যান, মেম্বারকে আমরা পরিষদে আসতে দেবো না।

    এসময় আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদৌলার,মমতাজ উদ্দিন আহমেদ  সিনিয়র সহ-সভাপতি গিয়াসুল মাহমুদ চৌধুরী, সাবেক আহ্বায়ক সায়েদ আহমেদ, সদস্য সচিব রবিউল হক, আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মনজুরুল ইসলাম ইসলাম মঞ্জু, বিএনপি নেতা তারেক পারভেজ, জাসাস সভাপতি সৈয়দ নাসিম উদ্দিন, যুবদল সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেব নেতা নুরুদ্দিন, কৃষক দল নেতা নুরুউল্লাহ, ছাত্রদল নেতা সাব্বির জাহান সনি, যুব বিষয়ক সম্পাদক আলমগীর মঞ্জু, বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু,সহ বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন