বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

    নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।  

    গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিকেলে দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় তার মৃত্যু হয়। এর আগে, একই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজ বসত ঘরে তাকে সাপে কামড় দেয়।  

    মারা যাওয়া শিশুটির নাম মোসাম্মৎ হাবিবা (৮)। সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ির মো.হানিফের মেয়ে। হাবিবা স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।   

    এসব তথ্য নিশ্চিত করে চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম। তিনি বলেন,মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে ক্লাস শেষ করে বাড়িতে যায় হাবিবা। এরপর বসত ঘরে দুপুর ২টার দিকে হাবিবার হাত থেকে চালের ড্রামের পাশে তার হাত থেকে একটি কলম পড়ে যায়। ওই সময় মাটি থেকে কলম নেওয়ার সময় হাবিবাকে বিষধর সাপ কামড় দিয়ে চলে যায়। পরে তার হাতে সাপে কামড় দেওয়া ওপরের স্থানে বেঁধে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় উন্নত চিৎিসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।       
     
    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।  


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন