বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম এখন ডিএনসিসির সরাসরি তত্ত্বাবধানে

    নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম এখন ডিএনসিসির সরাসরি তত্ত্বাবধানে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নগরবাসীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সমতাভিত্তিক ও মানসম্পন্ন করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আজ (১ জুলাই) থেকে নগর স্বাস্থ্যসেবা কার্যক্রমের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন।

    তিনি জানান, ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের আওতায় পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়)-এর মাধ্যমে ডিএনসিসিতে নগর মাতৃসদন, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং স্যাটেলাইট কেন্দ্রসমূহ পরিচালিত হয়ে আসছিল। এই প্রকল্পের আওতায় ডিএনসিসির ২১টি ওয়ার্ডে ছিল ৬টি নগর মাতৃসদন, ৩০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ৬০টি স্যাটেলাইট কেন্দ্র—যেগুলো থেকে নাগরিকরা বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে আসছেন।

    জোবায়ের হোসেন বলেন, “প্রকল্পটির মেয়াদ ৩০ জুন শেষ হওয়ায় আজ থেকে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি ডিএনসিসির তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ডিএনসিসির নিজস্ব ব্যবস্থাপনায় এ সেবাগুলো এখন আরও টেকসই, স্বচ্ছ এবং নাগরিকবান্ধব হবে বলে আমরা আশাবাদী।”

    তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা নাগরিকদের একটি মৌলিক অধিকার। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বিভিন্ন অংশীজনের সহযোগিতায় এ সেবায় কোনো ঘাটতি থাকবে না।”

    এই উদ্যোগের মাধ্যমে নগর স্বাস্থ্য ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হলো, যেখানে বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী গুণগত স্বাস্থ্যসেবা পাবেন একেবারে হাতের নাগালে— বলেন ডিএনসিসির মুখপাত্র।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন