শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় সুহিলপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় সুহিলপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রসিদ ভূঁইয়াকে (৫৫) একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (২৯ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার  করে।

    রসিদ ভুঁইয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের মৃত আব্দুল নূর ভূঁইয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, একটি চলমান হত্যা মামলার আসামি হিসেবে আব্দুর রসিদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ জুন) তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হবে।

    ওসি আরও জানান, গ্রেফতারকৃত রসিদ ভুঁইয়া বর্তমানে দুটি মামলায় জামিনে ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন