শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • জকশিন-পোদ্দার বাজার সড়ক ভাঙনে বিচ্ছিন্ন লক্ষ্মীপুরের লাখো মানুষ

    জকশিন-পোদ্দার বাজার সড়ক ভাঙনে বিচ্ছিন্ন লক্ষ্মীপুরের লাখো মানুষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ জকশিন-পোদ্দার বাজার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় তিন লাখ মানুষ প্রতিদিন এই সড়কে যাতায়াত করে থাকলেও, বহুদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় সড়কটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

    এই সড়কটি শুধু লক্ষ্মীপুর সদর উপজেলার নয়, রামগঞ্জ উপজেলা ও নোয়াখালীর চাটখিল উপজেলার সঙ্গেও লাখো মানুষের সংযোগ রক্ষা করে। পাশাপাশি সড়কের পাশে রয়েছে ৬-৭টি বাজার ও ১০-১২টি শিক্ষাপ্রতিষ্ঠান। অথচ ১০ কিলোমিটারজুড়ে এখন শুধুই খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা।

    বহুবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যা হতাশাজনক। এর ফলে এলাকাবাসী এখন কার্যত জেলা শহর লক্ষ্মীপুরসহ আশেপাশের অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছে।

    এলাকাবাসীর জোর দাবি, দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া এই জনপদের মানুষকে দুর্ভোগ থেকে মুক্ত করা সম্ভব নয়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন