শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • সীতাকুণ্ডে লোকালয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল মেছোবাঘ

    সীতাকুণ্ডে লোকালয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল মেছোবাঘ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গীপাড়া এলাকায় ভরদুপুরে লোকালয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল একটি মেছোবাঘ। 

    শনিবার (২৮ জুন)বিকাল ৩টার দিকে লোকালয়ে মেছোবাঘটি দেখে স্থায়ীরা ধাওয়া দিলে লাফ মেরে জামগাছের মগডালে উঠে পড়ে।পরে সেখান থেকে লাফ দিয়ে বাড়ির পাশে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ের গাছে চলে যায়।সেখান থেকে মেছোবাঘটি পরিষদের পুকুরে লাফিয়ে পড়ে।পরে এলাকার যুবকরা পুকুরে জাল মেরে মেছোবাঘটি ধরে। 

    জানা যায়,দুপুরের পর হঠাৎ মেছোবাঘটি তাঁদের বাড়িতে ঢুকে যায়। এ সময় মাহমুদ, কায়েদ, শাহারিয়ার ও নাঈম নামের ৪/৫ জন যুবক বাঘটিকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে এটি লাফিয়ে বাড়ির পাশে থাকা জামগাছে উঠে যায়। পরে সেখান থেকে লাফিয়ে নেমে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ে থাকা গাছে উঠে যায়। এলাকাবাসীসহ তাঁরা সেখানে ধাওয়া দিলে মেছোবাঘটি গাছ থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পরে পুকুরে জাল ফেলে মেছোবাঘটিকে ধরা হয়।

    পরে মেছোবাঘটিকে আটকের পর বনে অবমুক্ত করার জন্য বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তার কাছে তাঁরা হস্তান্তর করার সময় মেছোবাঘটি জাল ছিঁড়ে পার্কের ভেতরে থাকা বনে পালিয়ে যায় বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন,বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্ব রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন