বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • নোয়াখালীতে মাদরাসা ছাত্র হত্যার বিচার দাবীতে বিক্ষোভ

    নোয়াখালীতে মাদরাসা ছাত্র হত্যার বিচার দাবীতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে মাদরাসা ছাত্র জোবায়ের ইবনে জুদানের হত্যার বিচার দাবীতে বিক্ষোভ-মানববন্ধন হয়েছে।শনিবার (২৮ জুন) দুপুরে স্থানীয় নোয়াখালী ইউনিয়ন পরিষদ সড়কে স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এ সময় সোনাপুর-সাহেবের হাট সড়কে প্রায় আধাঘন্টা যান চলালচ বন্ধ হয়ে যায়।

    বিক্ষোভে নিহত জুদানের বাবা আমিনুল ইসলাম সোহেল, মা সাবিনা খাতুন জুমাসহ স্থানীয় গণ্যমান্য লোকজন অংশগ্রহণ করেন। নিহতের বাবা জানান, জুদান সোনাপুর মহব্বতপুর তাজবীদুল কুরআন সোবহানিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র ছিল। সে সব সময় হাসি-খুশি থাকতো। গত ৩০ এপ্রিল মাদরাসা থেকে ফোনে জানানো হয় তাদের ছেলে অসুস্থ্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে দেখেন তাদের ছেলে মৃত। জানতে চাইলে জানানো হয়, সে আত্মহত্যা করেছে।

    তিনি আরো বলেন, মৃত্যুর দুই দিন আগে খেলাকে কেন্দ্র করে মাদরাসা কর্তৃপক্ষ জুদানকে শাস্তি দেয়। প্রথমে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়, তারপর তাকে টেবিলের নিচে মাথা দিয়ে কান ধরিয়ে রাখা হয়। তার দাবী, ১০ বছরের ছেলে আত্মহত্যা করতে পারে না, মাদ্রাসা কর্তৃপক্ষ শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করে ফাঁসির নাটক সাজিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করতে চাইলেও থানা মামলা নেয়নি। দুই মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট তাদেরকে দেওয়া হয়নি।  

    এ বিষয়ে জানতে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, সম্প্রতি ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। সেখানে জুদানের মৃত্যু ফাঁসিতে হয়েছে বলে উল্লেখ আছে। পরবর্তী বিষয় তদন্ত সাপেক্ষে বলা যাবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন