বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার রাঙ্গুনিয়ার সাবেক যুবলীগ সভাপতি

    চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার রাঙ্গুনিয়ার সাবেক যুবলীগ সভাপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামসুদ্দোহা শিকদার আরজুকে চট্টগ্রাম মহানগর থেকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানার পুলিশ। 

    গতকাল শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ জুন) সকালে এতথ্য নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। 

    ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, 'চট্টগ্রাম নগরীর সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে থেকে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামসুদ্দোহা শিকদার আরজুকে পাহাড়তলী থানা পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তাকে আজ রাঙ্গুনিয়া থানায় নিয়ে আসা হবে।'


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন