সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭
  • পেটের গ্যাসে নাজেহাল? পুষ্টিবিদের মতে এই ৫ খাবার হতে পারে মুক্তির উপায়

    পেটের গ্যাসে নাজেহাল? পুষ্টিবিদের মতে এই ৫ খাবার হতে পারে মুক্তির উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেকেই আছেন যাদের ভারী কোনো খাবার খাওয়ার পর পেট ভার হয়ে যায়। আবার পেট ফাঁপা, গ্যাস-অ্যাসিডিটিরও সমস্যা হয়। এ ধরনের সমস্যা থাকলে হজমের স্বাস্থ্য নিয়ে এখনই ভাবনার সময় হয়েছে আপনার। হজমের সমস্যা দূর করতে চাইলে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। যেমন ফাস্ট ফুড, প্রসেসিং ফুড, জাঙ্ক ফুড, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবারসহ ইত্যাদি থেকে বিরত রাখতে হবে নিজেকে।

    পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া, শরীরচর্চা করা, পর্যাপ্ত ঘুমাতে হবে। তবে খাদ্যতালিকার মধ্যে পরিবর্তনের কথাও বলে থাকেন পুষ্টিবিদরা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম একটি প্রতিবেদনে পুষ্টিবিদ লভনীত বাত্রার ভাষ্য অনুযায়ী পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা সমাধানে কয়েকটি খাবার সম্পর্কে তুলে ধরেছে। এ ব্যাপারে তাহলে জেনে নেয়া যাক।

    আনারস:
    আনারসে ব্রোমেলিন নামের ডায়জেস্টিভ এনজাইম রয়েছে। যা প্রোটিনকে ভেঙে আপনার হজমে সহায়তা করে। পাশাপাশি শরীরে পুষ্টি শোষণেও সহায়তা করে।

    কিউই:
    হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিউইর ওপর ভরসা রাখতে পারেন। অ্যাক্টিনিডিন সমৃদ্ধ এই খাবার স্বাস্থ্যের জন্য উপকারী। এই এনজাইম মাংস ও দুগ্ধজাত পণ্য হজমের জন্য বেশি কার্যকরী। এছাড়াও এই ফলে ভিটামিন সি রয়েছে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

    পাকা পেঁপে:
    প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খেলে একাধিক রোগ থেকে দূরে থাকা যায়। ভারী খাবার খাওয়ার পর পাকা পেঁপে খেলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। হজমের সমস্যা মুহূর্তেই দূর করে দেয় এই ফল।

    মধু:
    মধুতে অ্যামাইলেজ এবং প্রোটিজের মতো এনজাইম রয়েছে। যা আপনার হজম প্রক্রিয়াকে তরান্বিত করতে ভূমিকা রাখে। পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও হ্রাস করে মধু।

    আদা:
    হজমের সমস্যা থাকলে অবশ্যই আদা খান। আদা ভেজানো পানি, চা ইত্যাদি পান করতে পারেন। আবার খাবারের সঙ্গে মিশিয়েও আদা খেতে পারেন। এতে জিঙ্গিবেন নামের এনজাইম রয়েছে, যা প্রোটিনকে হজম হতে এবং খাবার থেকে পুষ্টি শোষণে কাজ করে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ