শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি বিনিময়, আটক ৩

    রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি বিনিময়, আটক  ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের করইছড়ি এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) ভোরে কচুছড়ি মইনপাড়া স্কুলের পাশের এই এলাকায় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

    কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমা জানান, ভোরে কচুছড়ি মইনপাড়া এলাকায় ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায় তবে কেউ আহত বা নিহত আছে কিনা সেই খবর পাইনি। একই খবর জানিয়েছেন কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন।

    এদিকে, বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ভোরে করইছড়ি নামক এলাকায় এইপিডিএফ প্রসীত এবং রাঙামাটি সদর জোনের নেতৃত্বে চলমান টহল টীমে এর গোলাগুলির ঘটনা ঘটে। এতে সদর জোনের একজন সৈনিক মো. তরিকুজ্জামান খান বাম হাতে গুলিবিদ্ধ হন। পরে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ নিয়ে যাওয়া হয়।

    এ সময় ইউপিডিএফের তিন সদস্যকে আটক করে সেনাবাহিনী। তাদের কাছ থেকে গুলিভর্তি এসএমজির ম্যাগজিন ও এসএমজির একটি রিসিভার কভার উদ্ধার করা হয় বলে জানা যায়। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন কিছু জানা যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন