সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক সকালের এই অভ্যাস

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক সকালের এই অভ্যাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডায়াবেটিস আক্রান্তদের জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। সকালের কিছু অভ্যাস ডায়াবেটিস রোগীদের সুস্থ রাখতে সহায়তা করে। যেসব অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা সারাদিন সুস্থ থাকতে সহযোগিতা করে।

    রক্তে শর্করার মাত্রা কেবল মিষ্টি খাবার খাওয়ার উপর নির্ভর করে না। এটি সুস্থ জীবনযাপনের উপরও নির্ভর করে। সকালের কিছু অভ্যাস হজম প্রক্রিয়ার কাজ সহজ করে, হরমোনের ভারসাম্য ঠিক রাখে এবং শক্তি উৎপাদনে সহায়তা করে। যা শর্করা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    আসুন জেনে নিন, সকালের কোন অভ্যাসের কারণে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে:

    ১. এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করুন। কারণ রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে হাইড্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিহাইড্রেশন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে, তাই পানি দিয়ে আপনার দিনের শুরু করলে সারাদিনের হজমের কাজে ব্যাঘাত ঘটবে না। এ ছাড়া পানি শরীর থেকে টক্সিন বের হতে সহায়তা করে এবং কিডনি ভালো রাখতে সাহায্য করে।

    ২. সকালের নাস্তা বাদ দেওয়া যাবে না। সকালের নাস্তা বাদ দিলে কিংবা চিনিযুক্ত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

    ৩. সকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। যেমন ১০ মিনিটের জন্য হাঁটা বা যোগব্যায়াম কিংবা শরীরচর্চা করতে পারেন। এতে পেশীগুলি সচল থাকবে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এমনকি নাস্তার পরে হালকা ব্যায়ামও হজমে সহায়তা করে।

    ৪. খাওয়ার আগে কফি পান করবেন না। এতে কর্টিসলের মাত্রা বেড়ে যেতে পারে। এর পরিবর্তে গ্রিন টি পান করতে পারেন।

    ৫. সকালের মানসিক চাপ থেকে দূরে থাকুন। মানসিক চাপও কর্টিসলের মাত্রা বৃদ্ধি করতে পারে। যা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। সকালে পাঁচ মিনিটের জন্য গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়ম করুন। এতে স্নায়ুতন্ত্র শান্ত হবে। এবং শর্করার মাত্রা ঠিক থাকবে।

    ৬. সকালে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন। এতে বুঝতে পারবেন কোন খাবার, ব্যায়াম বা অভ্যাস কীভাবে আপনার রক্তে শর্করাকে প্রভাবিত করছে। ফলে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন আনতে পারবেন।

    ৭. প্রতিদিন সকালে নিয়ম করে খান। এতে হজমের কাজ সহজ হবে। অনিয়মিত খাদ্যাভাস হজমের ব্যাঘাত ঘটাতে পারে। এতে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকবে না।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ