শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ফ্যাটি লিভারকে সিরোসিসে নিয়ে যেতে পারে যে ৩টি পানীয়

    ফ্যাটি লিভারকে সিরোসিসে নিয়ে যেতে পারে যে ৩টি পানীয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যকৃৎ বা লিভার মানবদেহের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা পেটের উপরের ডান পাশে থাকে। এটি শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হিসেবে নানা রকম গুরুত্বপূর্ণ কাজ করে। লিভার পিত্তরস উৎপাদন করে, যা হজমে সহায়তা করে। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়, রক্ত পরিশোধন করে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে। এছাড়াও লিভার বিভিন্ন প্রোটিন ও হরমোন তৈরিতে সহায়তা করে। লিভারের সঠিক কার্যকারিতা সুস্থ জীবনের জন্য অপরিহার্য।

    বিভিন্ন সময় লিভারে নানা রোগ বাসা বাঁধে। লিভার রোগের বড় কারণ হিসেবে সাধারণত অতিরিক্ত অ্যালকোহল গ্রহণকে দায়ী করা হয়। তবে অ্যালকোহল নয়, আমাদের প্রতিদিনের পানীয় তালিকাতেই লুকিয়ে আছে এমন কিছু পানীয়, যা ফ্যাটি লিভারকে ধীরে ধীরে সিরোসিসে পরিণত করতে পারে। এমনই সতর্কতা দিয়েছেন হার্ভার্ড এবং স্ট্যানফোর্ডের সাবেক ছাত্র, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি। 

    ডা. সৌরভ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্টে তিনি এমন তিনটি পানীয়ের নাম উল্লেখ করেন, যেগুলো ফ্যাটি লিভারকে আরও খারাপ অবস্থায় ঠেলে দিতে পারে। তিনি ফ্যাটি লিভারকে সিরোসিসে পরিণত করার বিষয়টি তুলে ধরেছেন। 

    যেসব পানীয় ফ্যাটি লিভারের জন্য ভয়াবহ:  ডা. সৌরভ শেঠি যে তিন্তি পানীয়ও বিষয় উল্লেখ করেছেন সেগুলো হলো: 

    ১. সোডা বা কোমল পানীয়: ডা. সৌরভ নদডস সোডা বা কোমল পানীয়তে অতিরিক্ত পরিমাণে চিনি যোগ করা থাকে। নিয়মিত এই ধরনের পানীয় খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দিতে পারে, যা ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয়। শুধু তা-ই নয়, চিনিযুক্ত পানীয়গুলো শরীরে চর্বি জমার প্রবণতা বাড়ায়, যা লিভারে জমে গিয়ে পরিস্থিতি আরও খারাপ করে।

    ২. রেড ওয়াইন: অনেকেই মনে করেন, মাঝেমধ্যে রেড ওয়াইন খাওয়া স্বাস্থ্যকর। কিন্তু ডা. সৌরভের মতে, “অ্যালকোহল শরীরের জন্য ভয়াবহ ক্ষতিকর বিশেষ করে লিভারের জন্য। অ্যালকোহল রেড ওয়াইনই হোক বা অন্য যেকোনো ধরনের হোক না কেন সেটা ফ্যাটি লিভারের অন্যতম বড় ঝুঁকি। এটি লিভারে প্রদাহ সৃষ্টি করে এবং সময়ের সঙ্গে সঙ্গে লিভারের কোষ ধ্বংস করে দেয়।

    ৩. স্পোর্টস এনার্জি ড্রিংক: এই পানীয়গুলোতেও উচ্চমাত্রার চিনি রয়েছে বলে উল্লেখ করেন বলেন ডা. সৌরভ। এই পানীয়গুলো অনেক সময় শরীরচর্চা বা খেলাধুলার সময় শক্তি বৃদ্ধির জন্য গ্রহণ করা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এগুলো লিভারের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে।

    বিকল্প: বেশ কিছু স্বাস্থ্যকর পানীয় উল্লেখ করেছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিবর্তে কফি, কালো চা, গ্রিন টি অথবা বিটের রস বেছে নিতে বলেন বিশেষজ্ঞরা। এই পানীয়গুলো ফ্যাটি লিভারের কীভাবে ভূমিকা রাখে সে বিষয়ে চিকিৎসকরা বিস্তারিত জানিয়েছিলেন। 

    • কফি: গবেষণায় দেখা গেছে কফির মধ্যে থাকা উপাদান লিভারের সুরক্ষায় কাজ করে।
    • রং চা: এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য উপকারী।
    • গ্রিন টি: লিভার সুস্থ রাখতে সাহায্য করে এবং শরীরে ফ্রি র‍্যাডিকেল প্রতিরোধে সহায়তা করে।
    • বিটের রস: লিভারের কার্যক্রমে সহায়ক হতে পারে।

    ফ্যাটি লিভার একবার সিরোসিসে রূপ নিলে তা সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়। তাই সময় থাকতে সচেতন হওয়াই সবচেয়ে জরুরি। প্রতিদিনের পানীয় তালিকায় কিছু পরিবর্তন এনে লিভারকে সুস্থ রাখা সম্ভব। তবে যেকোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ