শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • সীতাকুণ্ডে কুমিরা রেলস্টেশনে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত

    সীতাকুণ্ডে কুমিরা রেলস্টেশনে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রেলস্টেশন এলাকায় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। 

    জানা যায়,আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনের লাইনচ্যুত চাকা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।এ ঘটনায় চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করানো হচ্ছে। ফলে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।

    এর আগে গত শুক্রবার ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। তিন দিনের মাথায় আবারও একই রকম দুর্ঘটনা ঘটে।রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকী জানান,ঘটনাটি তেমন বড় নয়। একটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এখানে হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এসে সেটি সরিয়ে নিয়েছেন।
     


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন