বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামজাকে ১০-এ ১০, ফারহানের গোলকে ক্যারিয়ারের অন্যতম সেরা বললেন ডুলি অডিশন শুরু, নতুন আঙ্গিকে পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’ যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের মৃত্যু কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীনের বন্ধুত্ব এগিয়ে নিতে পারে মানসম্মত সাংবাদিকতা: নিতাই রায় বিয়েবাড়িতে সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু নাক্রাইপাড়ায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, সোলার প্যানেল স্থাপন করল সেনাবাহিনী মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ  শিশুদের জীবন রক্ষায় জরুরি রাষ্ট্রীয় পদক্ষেপ চাই
  • নাক্রাইপাড়ায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, সোলার প্যানেল স্থাপন করল সেনাবাহিনী

    নাক্রাইপাড়ায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, সোলার প্যানেল স্থাপন করল সেনাবাহিনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে নাক্রাইপাড়া এলাকায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ, দুটি ফুটবল ও এক সেট গোলপোস্টের নেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের রাতে আলোর সুবিধা নিশ্চিত করতে নাক্রাইপাড়ায় একটি সোলার প্যানেল স্থাপন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

    পার্বত্য চট্টগ্রামে শান্তি ও জননিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে বেসামরিক-সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন