রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • নকশার আলোকে সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ করতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন

    নকশার আলোকে সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ করতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় জলাশয়ের চারপাশে রিটেইনিং স্ট্রাকচার নির্মাণসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এ কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরামর্শক প্রতিষ্ঠানের প্রণীত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত মূল নকশা ও ডিটেইল ড্রইং পর্যালোচনা করে সংস্কারের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

    ২২ জুন (রোববার) উপাচার্যের কার্যালয়সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এলপিআইসি (লোকাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি)–এর সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

    কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে এবং সদস্যসচিব উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম। ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, সংস্কারকাজ ডিপিপিতে বরাদ্দকৃত অর্থের মধ্যেই সম্পন্ন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।

    সভায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অধ্যাপক ড. তপন কুমার সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, হলের প্রভোস্ট, প্রকৌশলীবৃন্দ ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন